Showing posts with label Bangladesh Cricket. Show all posts
Showing posts with label Bangladesh Cricket. Show all posts

Monday, October 12, 2015

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া - আশাবাদ

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া - আশাবাদ


অবশেষে নিরাপত্তাজনিত শঙ্কা থেকে মুক্ত হলো বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট। দুবাইয়ের আইসিসি সভা থেকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে ব্যস্ত সূচির
মাঝ থেকেও সময় বের দ্রুত বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া।এছাড়া ২০১৬ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপও থাকছে বাংলাদেশেই!তবে আইসিসির অন্যান্য বড়  আন্তর্জাতিক টুর্নামেন্টের মতই এই আসরের জন্যেও বিকল্প ভেন্যুর ব্যবস্থা
রাখা হবে।

বিস্তারিত পড়তে - প্রিয়.কম

Sunday, July 26, 2015

সৌম্য সরকার - সৌম্য এক দর্শন নতুন বাংলাদেশের- ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়-


সৌম্য সরকার- বাংলাদেশের ক্রিকেট জগতকে নতুন এক দিশা দিতে যার আগমন।   ৪-৭ অক্টোবর, ২০১০ তারিখে ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে খুলনা বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগে তার অভিষেক ঘটেছিল। ১ ডিসেম্বর, ২০১৪ তারিখে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ৫ম ও শেষ একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে।[১] ঐ খেলায় তিনি ১৮ বলে ৪ বাউন্ডারির সাহায্যে ২০ রান সংগ্রহ করেন। একই খেলায় তার সাথে তাইজুল ইসলামেরও অভিষেক হয়। খেলায় বাংলাদেশ দল ৫ উইকেটে জয় পেয়ে ৫-০ ব্যবধানে জিম্বাবুয়ে দলকে বাংলাওয়াশ করে। ২২ এপ্রিল, ২০১৫ তারিখে তিনি তার প্রথম ওডিআই শতক হাঁকান। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় ওডিআইয়ে ১১০ বল মোকাবেলা করে অপরাজিত ১২৭* রান তোলেন। তার এ ইনিংসটিতে ছয়টি ছক্কা ও ১৩টি চারের মার ছিল। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের (৬৪) সাথে জুটি গড়ে মূল্যবান ১৪৫ রান সংগ্রহ করেন। পরবর্তীতে মুশফিকুর রহিমের (৪৯*) সাথে নিরবিচ্ছিন্নভাবে ৯৭ রান তোলেন। এরফলে তার দল ১০ ওভারেরও বেশী বল বাকী থাকতে ৮ উইকেটের সহজ জয় পায়। এছাড়াও বাংলাদেশ ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। 

আর সেই সৌম্য এখন অনেক পরিণত-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ঘটনা। বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারের খেলা চলছে। কাইল অ্যাবটের একটি বল লেগস্টাম্পের ওপরে পিচ পড়েছিল। লেগ সাইডে সরে, শরীরটা বাঁকিয়ে সৌম্য বল তুলে দিলেন গালিতে থাকা ডেভিড উইজার মাথার ওপর দিয়ে। কিছুটা ঝুঁকিপূর্ণ শট, তবে উইজা বল স্পর্শও করতে পারেননি। তাই থার্ডম্যান সীমানা দিয়ে বল মাঠের বাইরে আর বাংলাদেশের প্রাপ্তি চারটি মূল্যবান রান।  শরীরের ভারসাম্য বজায় রেখে নিখুঁত নিশানায় পাঠানো দুর্দান্ত শটটি নিয়ে আইসিসিও অভিভূত। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শটটিকে তুলনা করেছে ধোনির হেলিকপ্টার শটের সঙ্গে। নিজেদের অফিশিয়াল পেজে আইসিসি লিখেছে, “এমএস ধোনি হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত। সৌম্য সরকার কি ‘দ্য পেরিস্কোপ’-এর জন্য বিখ্যাত হয়ে উঠবে?”

আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্যর পদচারণা খুব বেশি দিনের নয়। গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে ক্রিকেটের কঠিন জগতে তাঁর আগমন। তবে অল্প সময়েই আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। প্রতিপক্ষের বোলারদের ঘুম তো কেড়ে নিয়েছেনই। চোখ-ধাঁধানো ড্রাইভ-কাট-পুলের সঙ্গে সৌম্যর তূণে যোগ হলো আরেকটি তীর—‘দ্য পেরিস্কোপ’। বাংলাদেশের জন্য এটা দারুণ খবর, আর প্রতিপক্ষের জন্য দুঃসংবাদ!


Soumya Sarkar      

Full name Soumya Sarkar
Born February 25, 1993, Satkhira
Current age 22 years 151 days
Major teams Bangladesh, Bangladesh A, Bangladesh Under-19s, Bangladesh Under-23s, Dhaka Gladiators, Khulna Division, South Zone (Bangladesh)
Batting style Left-hand bat
Bowling style Right-arm medium-fast
Height 5 ft 10 in
Soumya Sarkar
Batting and fielding averages

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
Tests 3 5 0 107 37 21.40 176 60.79 0 0 16 0 0 0
ODIs 16 16 2 692 127* 49.42 675 102.51 1 4 92 15 11 0
T20Is 3 3 0 44 37 14.66 28 157.14 0 0 7 1 0 0
First-class 36 67 3 1802 127 28.15 2935 61.39 1 12 261 18 28 0
List A 49 48 2 1709 127* 37.15 1950 87.64 2 12 198 37 23 0
Twenty20 20 19 2 283 55 16.64 246 115.04 0 2 27 11 7 0
Bowling averages

Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
Tests 3 4 184 115 1 1/45 1/102 115.00 3.75 184.0 0 0 0
ODIs 16 2 42 32 0 - - - 4.57 - 0 0 0
T20Is 3 1 6 11 0 - - - 11.00 - 0 0 0
First-class 36 49 1500 879 19 5/34 5/47 46.26 3.51 78.9 0 1 0
List A 49 26 594 500 16 3/25 3/25 31.25 5.05 37.1 0 0 0
Twenty20 20 7 66 113 2 1/8 1/8 56.50 10.27 33.0 0 0 0

সৌম্য সরকার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসৌম্য শান্ত সরকার
জন্ম২৫ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ২২)
সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
ব্যাটিংয়ের ধরণবামহাতি
বোলিংয়ের ধরণডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক (ক্যাপ ১১৫)১ ডিসেম্বর ২০১৪ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই২২ এপ্রিল ২০১৫ বনাম পাকিস্তান
ওডিআই শার্ট নং১১
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৫ - বর্তমানখুলনা বিভাগ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাওডিআইএফসিলিস্ট এটি২০
ম্যাচ সংখ্যা১০৩২৪৩১৭
রানের সংখ্যা৩৫৯১,৫৬৮১,৩৭৬২৩৯
ব্যাটিং গড়৩৯.৮৮২৭.৫০৩৩.৫৬১৭.০৭
১০০/৫০১/১০/১২২/৯০/২
সর্বোচ্চ রান১২৭*৯৬১২৭*৫৫
বল করেছে৪২১২৭৪৫৯৪৬০
উইকেট-১৮১৬
বোলিং গড়-৪১.০৫৩১.২৫৫১.০০
ইনিংসে ৫ উইকেট--
ম্যাচে ১০ উইকেট-
--
সেরা বোলিং-৫/৩৪৩/২৫১/৮
ক্যাচ/স্ট্যাম্পিং৮/-২৮/০২০/–৭/-
উত্স: ইএসপিএন ক্রিকইনফো, ২৩ এপ্রিল ২০১৫

মুস্তাফিজ - ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নতুন পরিচয়-

সাতক্ষীরার কালিগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজদের বাড়ি। বাবা আবুল কাশেম গাজী, মা মাহমুদা খাতুন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট মুস্তাফিজ। বড় ভাই মোখলেসুরের হাত ধরেই প্রথম খেলার মাঠে আসা। পড়াশোনায় অতটা মন তাঁর কখনোই ছিল না। স্থানীয় কোচ আলতাফই প্রথম ধরতে পেরেছিলেন মুস্তাফিজের ভেতরের ‘ধারটা’।  জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলায় সাতক্ষীরার হয়ে প্রথম প্রতিপক্ষ মাগুরা জেলার দলের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান।  প্রথম দিনই পেলেন দুই উইকেট। সেই মুস্তাফিজ বছর তিনেক আগে শেরেবাংলা স্টেডিয়ামে ফাস্ট বোলিং ক্যাম্পে ট্রায়াল দিতে এসে কোচরা আর ছাড়েননি এই প্রতিভাকে। নিয়মিতই অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। বল করতেন জাতীয় দলের নেটেও। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আলো ছড়িয়েছিলেন এই পেসার। পেয়েছিলেন বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ নয় উইকেট। মুস্তাফিজ প্রথম শ্রেণিতে খেলা শুরু করেন গত বছর এপ্রিলে। এই তো ছয় মাস আগে অভিষেক হয়েছে ঘরোয়া একদিনের ম্যাচে। প্রথম শ্রেণির ক্রিকেটে খুলনার হয়ে মাত্র আট ম্যাচ খেলেই পেয়েছেন ২৩ উইকেট। গড় ১৮.৯১, ইকোনমিক রেট ২.৬৮। অভিষেক ম্যাচের চোখ ধাঁধানো পারফরম্যান্স তাই ‘নতুন দিনের বাংলাদেশ’ দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে বলেই পূর্বাভাস দিচ্ছে। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার বোলিং নৈপুণ্যে ওই ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের এই তরুণ তুর্কি।  আর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকেও ম্যাচসেরার পুরস্কার জিতে দারুণ এক ইতিহাস গড়েছেন মুস্তাফিজ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ও টেস্ট- দুই ফরম্যাটের অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতলেন বাংলাদেশের এই বিস্ময় বালক।


Full name Mustafizur Rahman
Born September 6, 1995, Satkhira
Current age 19 years 323 days
Major teams Bangladesh, Abahani Limited, Bangladesh Under-19s, Khulna Division, South Zone (Bangladesh)
Batting style Left-hand bat
Bowling style Left-arm fast-medium
Height 5 ft 11 in
Mustafizur Rahman
Batting and fielding averages

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
Tests 1 1 0 3 3 3.00 13 23.07 0 0 0 0 0 0
ODIs 6 3 2 9 9 9.00 28 32.14 0 0 1 0 1 0
T20Is 3 2 0 1 1 0.50 7 14.28 0 0 0 0 0 0
First-class 11 13 9 19 14 4.75 107 17.75 0 0 3 0 2 0
List A 11 4 2 10 9 5.00 35 28.57 0 0 1 0 1 0
Twenty20 3 2 0 1 1 0.50 7 14.28 0 0 0 0 0 0
Bowling averages

Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
Tests 1 2 136 58 4 4/37 4/58 14.50 2.55 34.0 1 0 0
ODIs 6 6 320 227 18 6/43 6/43 12.61 4.25 17.7 0 2 0
T20Is 3 3 72 84 3 2/20 2/20 28.00 7.00 24.0 0 0 0
First-class 11 20 1496 651 32 5/28 6/33 20.34 2.61 46.7 4 1 0
List A 11 11 565 368 30 6/43 6/43 12.26 3.90 18.8 0 3 0
Twenty20 3 3 72 84 3 2/20 2/20 28.00 7.00 24.0 0 0 0


Pic and Data Source: Internet